ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

অর্থনীতি

গ্যাস সংকটে দেশের বৃহত্তম ২ টি সার কারখানার উৎপাদন বন্ধ

গ্যাস সংকটের কারণে দেশের বৃহত্তম দুটি সার কারখানার উৎপাদন আজ থেকে বন্ধ। গ্যাস সংকটের কারণে চট্টগ্রামে আনোয়ারায় অবস্থিত দুটি বৃহত্তম সারকারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, সিইউএফএল ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার ৪ই মার্চ বিকাল ৩টা থেকে সরকারি নির্দেশনায় কারখানা দুটির গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করা হয়। যার কারনে দেশে সার উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আবু নসর মোঃ সালেহএই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান যে পেট্রোল বাংলা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা আশার পরপরই দুটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মূলত শিল্প খাতে গ্যাস সরবরাহ ব্যবস্থার ঘাটতির কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। 

গ্যাস সংকটে দেশের বৃহত্তম ২ টি সার কারখানার উৎপাদন বন্ধ