ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

আন্তর্জাতিক

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আগামীকাল ঈদুল ফিতর উদযাপন

পবিত্র মাহে রমজান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আগামীকাল বিভিন্ন দেশে উদযাপিত হতে যাচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয়েছে এবং আগামী শুক্রবার  ২০ মার্চ ২০২৬ ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব দেশে আগামীকাল ঈদ উদযাপিত হবে সৌদি আরবসংযুক্ত আরব আমিরাত (UAE)কুয়েতকাতারবাহরাইন এই দেশগুলো ছাড়াও বিশ্বের আরো কয়েকটি দেশে আগামীকাল ঈদুল ফিতর পালন করা হবে। এই দেশগুলো মূলত উপসাগরীয় (Gulf) অঞ্চলভুক্ত এবং তারা সাধারণত সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার সাথে মিল রেখে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।ইসলামি শরিয়াহ অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করেই ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ করা হয় এবং পরদিন ঈদ উদযাপিত হয় । দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন বাংলাদেশ ভারত ও পাকিস্তান সাধারণত স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করে। ফলে এসব দেশে ঈদ একদিন পরেও হতে পারে। 

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আগামীকাল ঈদুল ফিতর উদযাপন