বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্পিকার হাফিজ উদ্দিন এর সহধর্মিনী জানাজায় উপস্থিত ছিলেন ডক্টর শফিকুর রহমান সহ অন্য অন্য বিশিষ্ট রাজনীতিবিদরা। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন-এর সহধর্মিনী দিলারা হাফিজের জানাজা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন ড. শফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ । সোমবার (৩০ মার্চ ২০২৬) জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন । জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন তার মৃত্যুতে দেশ একজন সম্মানিত ও গুণী ব্যক্তিত্বকে হারিয়েছে ।