ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

আর্কাইভ দেখুন

দেশের বিভিন্ন স্থানে আকস্মিক শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি দিশেহারা কৃষকরা

দেশের বিভিন্ন স্থানে আকস্মিক শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি দিশেহারা কৃষকরা

দেশের বিভিন্ন স্থানে আকস্মিক শিলাবৃষ্টি কারণে ফসলের ব্যাপক ক্ষতি দিশেহারা কৃষকরা। দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে নেমে আসা প্রচণ্ড শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষি খাত। বিশেষ করে আম ও তরমুজসহ মৌসুমি ফসলের জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে । স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হলে মাঠে থাকা পাকা ও আধাপাকা ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যায়। আমের মুকুল ও কাঁচা আম ঝরে পড়েছে, ফলে চলতি মৌসুমে আম উৎপাদনে বড় ধরণের ধাক্কা আসতে পারে। একইভাবে তরমুজের ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে অনেক তরমুজ ফেটে গেছে বা গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে । কৃষকেরা জানান, তারা ঋণ নিয়ে এবং অনেক কষ্টে এই ফসল আবাদ করেছিলেন। কিন্তু হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে সবকিছুই যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। অনেক কৃষকই এখন দিশেহারা হয়ে পড়েছেন এবং ক্ষতি পুষিয়ে নেওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন । কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন । বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এমন আকস্মিক শিলাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বাড়ছে। তাই কৃষি খাতে ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি । এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। না হলে আসন্ন মৌসুমে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । 

দেশের বিভিন্ন স্থানে আকস্মিক শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি দিশেহারা কৃষকরা

দেশের বিভিন্ন স্থানে আকস্মিক শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি দিশেহারা কৃষকরা

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত

রাজধানী ঢাকায় মধ্যরাতে বারে অভিযান, ১০০ তরুণ-তরুণী আটক

রাজধানী ঢাকায় মধ্যরাতে বারে অভিযান, ১০০ তরুণ-তরুণী আটক

জ্বালানি তেলের সংকট মোকাবেলায় দোকানপাট বন্ধের নতুন সময় নির্ধারণ

জ্বালানি তেলের সংকট মোকাবেলায় দোকানপাট বন্ধের নতুন সময় নির্ধারণ

ফেনীর শশদিতে ছাত্রদল নেতা শিবলুর  বাড়িতে অগ্নিসংযোগ

ফেনীর শশদিতে ছাত্রদল নেতা শিবলুর বাড়িতে অগ্নিসংযোগ

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব প্রত্যাহার

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব প্রত্যাহার

বীর মুক্তিযোদ্ধা এবং পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ মজুমদার আর নেই

বীর মুক্তিযোদ্ধা এবং পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ মজুমদার আর নেই

তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে এম এ খালেকের প্রথম কর্মদিবস, ফুলের সংবর্ধনা

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে এম এ খালেকের প্রথম কর্মদিবস, ফুলের সংবর্ধনা