তালতলীতে আওয়ামী লীগের মিছিল-মিটিং ঠেকাতে মাঠে ছাত্রদল, কঠোর অবস্থানের ঘোষণামাছুম বিল্লাহ, বরগুনা জেলা। বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাঠে সক্রিয় অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় তালতলীতে আওয়ামী লীগের কোনো মিছিল-মিটিং করতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থানের ঘোষণা দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।জানা যায়, বুধবার সকাল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও ৬ নম্বর নিশানবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হাওলাদারের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় অবস্থান নেন। তাঁরা বিভিন্ন ওলি-গলি ও গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে টহল দেন এবং দিনভর মাঠে তৎপরতা চালান।এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, “তালতলীতে আওয়ামী লীগের কোনো মিছিল-মিটিং করতে দেওয়া যাবে না।” আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও তিনি জানান।তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। অন্যদিকে, নিশানবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হাওলাদারও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিনভর মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন।ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। এ অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তালতলীতে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সক্রিয় উপস্থিতি জানান দিয়েছেন তাঁরা।