দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় বাস ডুবে নিখোঁজ ৪৫, উদ্ধার ৪ মরদেহ
দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় বাস ডুবে নিখোঁজ ৪৫, উদ্ধার ৪ জনের মরদেহ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যে চারজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল । স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান একটি বাস ঘাটে প্রবেশের সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বাসটি পানির নিচে তলিয়ে গেলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী নিখোঁজ রয়েছেন । ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নৌ-পুলিশ এবং স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা শুরু করে। ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে । প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসাবধানতা বা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে । এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ফেরিঘাট এলাকা। নিখোঁজদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।