ফেনী রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রেলস্টেশন ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় ।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন চত্বরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় । অভিযান পরিচালনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ অংশ নেয়। আদালত সূত্র জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের এই দণ্ড দেওয়া হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে । সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযানে বেশ কয়েকজনকে আটক ও দণ্ড প্রদান করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ।
বিষয় : মাদকবিরোধী অভিযান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন