শিরোনাম ফেনীর রাজাঝীর দীঘি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।
ফেনী শহরের ঐতিহাসিক রাজাঝীর দীঘি থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
রবিবার রাত প্রায় ১ টার দিকে স্থানীয়রা এবং আশেপাশের লোকজন দীঘির পানিতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফেনী মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে পানির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন ।
পুলিশ জানায় উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । এর আগেও একই দীঘি থেকে একবার অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল। ফলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে ।
ফেনী মডেল থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন