ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

ফেনী রিপোর্টার্স ইউনিট

ফেনী রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ

ফেনী রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে

ফেনী রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ। 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনী রিপোর্টার্স ইউনিটের উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার  ২৬ মার্চ সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন । 

এ সময় উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটের সভাপতি  সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । 

সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য একটি গৌরবময় দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন । 

এছাড়াও দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল । 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের অগ্রগতি কামনা করেন । 

Image

বিষয় : ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ফেনী রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

ফেনী রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ। 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনী রিপোর্টার্স ইউনিটের উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার  ২৬ মার্চ সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন । 

এ সময় উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটের সভাপতি  সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । 

সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য একটি গৌরবময় দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন । 

এছাড়াও দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল । 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের অগ্রগতি কামনা করেন । 

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24