কানায় কানায় পূর্ণ নয়াপল্টনের কার্যালয়, আসছেন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন বিএনপি কার্যালয় এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান এর আগমনের খবরে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো কার্যালয় এলাকা ।
দলীয় সূত্রে জানা যায় তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম নয়া পল্টন আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন স্থান থেকে এসে নয়াপল্টনে জড়ো হন। এতে করে কার্যালয় এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ।
নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে। বিভিন্ন ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দলীয় নেতারা জানান, চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে দলকে আরও সুসংগঠিত করতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে ।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেন তারেক রহমানের আগমন দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে গতি সঞ্চার করবে ।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন