ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

জ্বালানি সংকটের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে

জ্বালানি সংকটে সারাদেশে ৩ দিন অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস

জ্বালানি সংকটের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

জ্বালানি সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় 

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভায় বর্তমান জ্বালানি পরিস্থিতি এবং শিক্ষা কার্যক্রম সচল রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় । 

সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস সাময়িকভাবে বন্ধ রেখে অনলাইন মাধ্যমে পাঠদান কার্যক্রম চালিয়ে নেওয়া হবে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সশরীরে ক্লাস শুরু করা হবে। এ সময়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়েছে । 

Image

বিষয় : জ্বালানি সংকটের কারণে ৩ দিন অনলাইনে ক্লাস

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে সারাদেশে ৩ দিন অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

জ্বালানি সংকটের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

জ্বালানি সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় 

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভায় বর্তমান জ্বালানি পরিস্থিতি এবং শিক্ষা কার্যক্রম সচল রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় । 

সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস সাময়িকভাবে বন্ধ রেখে অনলাইন মাধ্যমে পাঠদান কার্যক্রম চালিয়ে নেওয়া হবে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সশরীরে ক্লাস শুরু করা হবে। এ সময়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়েছে । 

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24