ফেনীর শশদিতে ছাত্রদল নেতা শিবলুর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ।
ফেনী জেলার শশদি এলাকায় আলিয়া মাদ্রাসার ছাত্রদলের নেতা শিবলুর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফসলি জমির মাটি কাটার অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজনের মধ্যে মাটি কাটার টাকার হিসাব নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রাতের কোনো এক সময়ে শিবলুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে যায় ।
এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা মানিকের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে ।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন