গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফেনীতে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট। রবিবার ১২ই এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের কেন্দ্রীয় স্থান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। বিক্ষোভে জামায়াতে ইসলামী ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে গণভোটের রায় দ্রুত কার্যকর করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা ।
বক্তারা আরও অভিযোগ করেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, যা দেশের জন্য অশনিসংকেত। তারা অবিলম্বে জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান ।
এদিকে, মিছিলকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে ছিল।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন