ঢাকা    সোমবার, ০৪ মে ২০২৬
বি এস নিউজ24

নেত্রকোনায় শিশুর ওপর নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার না হওয়ায় ক্ষোভ

নেত্রকোনায় ১১ বছরের শিশু শিক্ষকের লালসার শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্তা

অভিযুক্ত শিক্ষক

নেত্রকোনা মদন থানা এলাকায় ১১ বছরের এক শিশু শিক্ষকের লালসার শিকার হয়ে বর্তমানে ছয় মাসের অন্তঃসত্তা এমন চাঞ্চল্যকর অভিযোগে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে । 

অভিযোগ অনুযায়ী অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ভুক্তভোগী শিশুর অভিভাবক মদন থানায় একটি মামলা দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের এতদিন পরও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে।

ডাক্তার এবং ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, সময়ের সাথে সাথে তার শারীরিক অবস্থা আরও অবনতি হচ্ছে, যা নিয়ে তারা চরম উদ্বেগে রয়েছেন। শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি নিরপরাধ শিশুর সঙ্গে এমন নৃশংস ঘটনার পরও আসামি গ্রেফতার না হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Image

বিষয় : নেত্রকোনায় ১১ বছরের শিশু মাদ্রাসার শিক্ষকের লালসার শিকার

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

সোমবার, ০৪ মে ২০২৬

নেত্রকোনায় ১১ বছরের শিশু শিক্ষকের লালসার শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্তা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

নেত্রকোনা মদন থানা এলাকায় ১১ বছরের এক শিশু শিক্ষকের লালসার শিকার হয়ে বর্তমানে ছয় মাসের অন্তঃসত্তা এমন চাঞ্চল্যকর অভিযোগে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে । 

অভিযোগ অনুযায়ী অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ভুক্তভোগী শিশুর অভিভাবক মদন থানায় একটি মামলা দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের এতদিন পরও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে।

ডাক্তার এবং ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, সময়ের সাথে সাথে তার শারীরিক অবস্থা আরও অবনতি হচ্ছে, যা নিয়ে তারা চরম উদ্বেগে রয়েছেন। শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি নিরপরাধ শিশুর সঙ্গে এমন নৃশংস ঘটনার পরও আসামি গ্রেফতার না হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24