ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
বি এস নিউজ24

ফেনী সেন্ট্রাল হাই স্কুলে পরীক্ষা বাতিল করে, ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত শহর জুড়ে আলোচনার ঝড়

নেতৃত্ব নয়, আগে চাই শিক্ষা, সচেতন সমাজের জোর দাবি

পরীক্ষা বাতিল করে, ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন

ফেনী সেন্ট্রাল হাই স্কুলে পরীক্ষা বাতিল করে, ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত শহর জুড়ে । 

নেতৃত্ব নয়, আগে চাই শিক্ষা, সচেতন সমাজের জোর দাবি 

ফেনীতে ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা বাতিলের ঘটনায় নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে। গত ৯ মে ২০২৬ তারিখে ফেনী সেন্ট্রাল হাই স্কুল প্রাঙ্গণে ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ওই দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয় বলে জানা গেছে  

এ ঘটনায় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষিত সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, শিক্ষার পরিবেশ ও পরীক্ষার গুরুত্বকে উপেক্ষা করে এ ধরনের বাণিজ্যিক বা সংগঠনভিত্তিক নির্বাচন আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় । 

স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন, একটি বিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের স্থান। সেখানে পরীক্ষা বাতিল করে অন্য কার্যক্রম পরিচালনা করা হলে শিক্ষার্থীদের মানসিক চাপ ও শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ে। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক বা সংগঠনভিত্তিক কার্যক্রমের বাইরে রাখা উচিত।

অনেক অভিভাবক অভিযোগ করেন, পরীক্ষার তারিখ পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে। হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় অনেক শিক্ষার্থী হতাশ হয়ে পড়ে । 

সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশাসনের কাছে এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। কিন্তু সেই নেতৃত্ব যদি সুশিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে গড়ে না ওঠে, তবে তা সমাজের জন্য কল্যাণের পরিবর্তে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই প্রশ্ন উঠেছে  শিক্ষা আগে, নাকি নেতৃত্ব আগে? সচেতন মহলের একটাই উত্তর, অবশ্যই শিক্ষা আগে।

Image

বিষয় : ফেনী সেন্ট্রাল হাইস্কুলের পরীক্ষা বাতিল করে ব্যবসায়ী সমিতির নির্বাচন

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

রোববার, ১০ মে ২০২৬

নেতৃত্ব নয়, আগে চাই শিক্ষা, সচেতন সমাজের জোর দাবি

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24