মোরেলগঞ্জে কর্মকার পট্টি বুলুর দোকানের পিছনে খালে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার।
বাগেরহাটের মোরেলগঞ্জে বুলু কর্মকারের দোকানের পেছনের খালে কয়লা ধুতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া শ্রমিক আউয়াল মাঝি (৬০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রাতে মোরেলগঞ্জের কর্মকার পট্টি এলাকায় বুলু কর্মকারের দোকানের পেছনের খালে কয়লা ধুতে নামেন শ্রমিক আউয়াল মাঝি। একপর্যায়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উদ্ধার তৎপরতা শুরু করেন।
নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে খাল থেকে আউয়াল মাঝির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন