ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, স্বরাষ্ট্রমন্ত্রী

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার স্বরাষ্ট্রমন্ত্রী

লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 

সারাদেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি এসব অস্ত্রের সন্ধান বা তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য-সহায়তা নিয়ে ইউনিটটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। অভিযান আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি জানান, ভারী অস্ত্র উদ্ধারে সহায়ক তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। পিস্তল, রিভলভার ও শটগানসহ ছোট অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া লুট হওয়া সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস শেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধারে সহায়তা করলে অস্ত্রের ধরন অনুযায়ী ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। 

সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও বিশেষ অভিযান জোরদার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব অভিযানে গোয়েন্দা তথ্যকে গুরুত্ব দেওয়া হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অস্ত্রের বিষয়ে তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাসও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে কোনো ব্যক্তি লুট হওয়া বা অবৈধ অস্ত্রের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানলে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারবেন। 

Image

বিষয় : অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের সহযোগিতা এবং সন্ধান দিতে পারলেই পুরস্কার

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 

সারাদেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি এসব অস্ত্রের সন্ধান বা তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য-সহায়তা নিয়ে ইউনিটটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। অভিযান আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি জানান, ভারী অস্ত্র উদ্ধারে সহায়ক তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। পিস্তল, রিভলভার ও শটগানসহ ছোট অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া লুট হওয়া সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস শেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধারে সহায়তা করলে অস্ত্রের ধরন অনুযায়ী ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। 

সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও বিশেষ অভিযান জোরদার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব অভিযানে গোয়েন্দা তথ্যকে গুরুত্ব দেওয়া হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অস্ত্রের বিষয়ে তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাসও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে কোনো ব্যক্তি লুট হওয়া বা অবৈধ অস্ত্রের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানলে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারবেন। 

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24