সোনাগাজীর ডাকবাংলা থেকে বক্তারমুন্সি বাজার সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীর ডাকবাংলা থেকে বক্তারমুন্সি বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে কয়েকটি স্থানে পানি জমে গর্তগুলো আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে এ সড়ক দিয়ে জনসাধারণের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এতে যানবাহন চলাচলের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয় এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা তাদের।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন