মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি।
নাটোরের সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মের দায়ে আব্দুর রাজ্জাক নামে এক খুচরা সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ ও ছাতারদিঘী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুর রাজ্জাকের দোকানে সার বিক্রয়ে অনিয়মের বিষয়টি ধরা পড়ে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ -এর ১২ ধারায় ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে। সারের বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন