প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফুলগাজীতে যুবদলের আনন্দ মিছিল।
ফেনীর ফুলগাজীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে ফুলগাজী সদর ইউনিয়ন যুবদল।
প্রধানমন্ত্রীর আসন্ন ফেনী সফরকে স্বাগত জানিয়ে ফুলগাজী সদর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ আনন্দ মিছিলে অংশ নেন। মিছিলটি ফুলগাজী সদর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরে আসবেন। সফরকালে তিনি ফুলগাজী উপজেলায় যাবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে ফুলগাজীতে বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে। ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে সভাস্থল ও মঞ্চ প্রস্তুতির কাজ চলছে।
এর আগে ৯ সেপ্টেম্বর রাতে মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করে সভাস্থল ও মঞ্চ প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফুলগাজী ও আশপাশের এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল করতে স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন