সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি, আহমেদ আবু জাফর।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে করণীয় নির্ধারণে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মেলন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামী ১৫ সেপ্টেম্বর সম্মেলনের তফসিল ঘোষণা করা হবে।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেবেন।
সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন সফল করতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
আয়োজকরা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হামলা, হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হন। এসব ঘটনা প্রতিরোধে সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে ২০২০ সালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে সংগঠনটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়।
সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন করা হচ্ছে। দক্ষ সংগঠক, সাংবাদিক ও পেশাজীবীদের সমন্বয়ে এ কমান্ড কাউন্সিল গঠনের পরিকল্পনা রয়েছে।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পাশে দাঁড়াতে সংগঠনের কর্মপরিধি আরও বিস্তৃত করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন