ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১৪ ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি এর ১৪ ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১৪ ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

আব্দুর রাজ্জাক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। 

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির অধীন ১৪টি ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (মিজান)। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপি।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলার ১৪টি ইউনিটের সাংগঠনিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ের বিভিন্ন বিষয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নেতারা দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Image

বিষয় : ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি'র ১৪ ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভা

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১৪ ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১৪ ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

আব্দুর রাজ্জাক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। 

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির অধীন ১৪টি ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (মিজান)। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপি।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলার ১৪টি ইউনিটের সাংগঠনিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ের বিভিন্ন বিষয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নেতারা দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24