সমিতির উপ-আইন অনুসরণ না করে আহ্বান করা বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের এক পক্ষ। আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখে চিটাগাং ক্লাব লিমিটেডে অনুষ্ঠেয় সমিতির বার্ষিক সাধারণ সভার নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
সমিতির ব্যবস্থাপকের স্বাক্ষরে নোটিশ জারি করে বার্ষিক সাধারণ সভা আহ্বান করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি তামান্না রহমান খালিদীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেছেন।
রিট মামলাটি করা হয়েছে ১৪৩৫৫/২০২৬ নম্বরে। মামলার আবেদনে দাবি করা হয়, সমিতির সংশ্লিষ্ট উপ-আইন অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির সভা এবং বার্ষিক সাধারণ সভা আহ্বানের এখতিয়ার সমিতির সম্পাদকের। তবে ওই বিধান অনুসরণ না করে সমিতির ব্যবস্থাপকের স্বাক্ষরে নোটিশ জারি করে ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
রিটে আরও বলা হয়, সমিতির নিজস্ব উপ-আইনের বিধান অনুসরণ না করে এভাবে সাধারণ সভা আহ্বান করায় সভাটির বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ কারণে ১০ অক্টোবর অনুষ্ঠেয় সভার নোটিশের কার্যকারিতা স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়।
এর আগে চলতি বছরের ১৬ মে একই সমিতির বার্ষিক সাধারণ সভা আয়োজনের উদ্যোগ নিয়েও বিরোধ দেখা দেয়। ওই সময়ও সমিতির উপ-আইন লঙ্ঘনের অভিযোগ তুলে সভাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। ওই মামলাটি ৬০১০/২০২৬ নম্বরে দায়ের করা হয়েছিল। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে ওই সভা নিয়েও স্থগিতাদেশ দেওয়া হয়েছিল বলে মামলার সংশ্লিষ্টরা জানান।
একই ধরনের বিষয়ে পরপর আদালতের শরণাপন্ন হওয়ার ঘটনায় সমিতির সাধারণ সদস্যদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে সমিতির উপ-আইন অনুযায়ী সভা আহ্বানের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন