ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বি এস নিউজ24

জাপানি বিনিয়োগে নতুন সম্ভাবনা, পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারে টোকিও সফরে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাপানি বিনিয়োগে নতুন সম্ভাবনা

জাপানি বিনিয়োগে নতুন সম্ভাবনা, পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। 

টোকিও, জাপান | ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে পাঁচটি অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সংস্কারের আশ্বাস দেন তিনি।

টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সদর দপ্তরে বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগ অনুষ্ঠিত হয়। জেট্রো ও জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (জেবিসিসিইসি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ফোরামে দুই দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। ফোরামে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি বিনিয়োগের জন্য পাঁচটি অগ্রাধিকার খাতের কথা তুলে ধরেন। এগুলো হলো মোটরগাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশবিষয়ক খাত, উচ্চগতির রেল ও লজিস্টিকস এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ। এসব খাতে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাংলাদেশের শিল্পায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিকল্প নেই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পর বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। তবে বাংলাদেশে জাপানের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ এখনো ৫০ কোটি মার্কিন ডলারের নিচে। গত অর্থবছরে জাপানে বাংলাদেশের রপ্তানি ছিল ১৩৬ কোটি ডলার এবং জাপান থেকে আমদানি ছিল ২১৬ কোটি ডলার।

বাংলাদেশ-জাপান সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর হলে তা বাংলাদেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। জাপানের উন্নত প্রযুক্তি, বিনিয়োগ সক্ষমতা এবং বাংলাদেশের দক্ষ ও তরুণ জনশক্তিকে কাজে লাগিয়ে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হওয়ার পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Image

বিষয় : জাপানি বিনিয়োগে নতুন সম্ভাবনার বাংলাদেশ

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারে টোকিও সফরে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24