ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

তেজগাঁও কলেজে মেঘনা ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন

তেজগাঁও কলেজে মেঘনা ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন, শিক্ষার্থীদের জন্য ফ্রি অ্যাকাউন্ট ও ঋণ সুবিধা

মেঘনা ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন শিক্ষার্থীদের জন্য ফ্রি অ্যাকাউন্ট ও ঋণ সুবিধা

তেজগাঁও কলেজে মেঘনা ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন, শিক্ষার্থীদের জন্য ফ্রি অ্যাকাউন্ট ও ঋণ সুবিধা

সংবাদদাতা : রাকিবুল হাসান, তেজগাঁও, ঢাকা। 

শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়তার লক্ষ্যে তেজগাঁও কলেজে বিশেষ ফিন্যান্সিয়াল ক্যাম্পেইন ও ব্যাংকিং বুথ পরিচালনা করেছে মেঘনা ব্যাংক পিএলসি। সোমবার (২ নভেম্বর) কলেজের মসজিদ সংলগ্ন এলাকায় দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ব্যাংকিং সেবা, সঞ্চয়ী হিসাব খোলা, ডেবিট কার্ড সুবিধা এবং উচ্চশিক্ষা ও উদ্যোক্তা কার্যক্রমে ঋণ গ্রহণের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এ সময় মেঘনা ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের সেলস অ্যাসোসিয়েট মো. কামাল হোসেন, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশনের ম্যানেজার সেলস অনিমেষ বিশ্বাসসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে তৈরি ‘মেঘনা ইয়ংস্টার প্লাস সেভিংস অ্যাকাউন্ট’ খোলার বিষয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। শিক্ষার্থীদের জন্য কোনো প্রাথমিক চার্জ ছাড়াই তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি বিশেষ ভিসা কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংকের এটিএম বুথ থেকে বিনা চার্জে টাকা উত্তোলনের সুবিধা সম্পর্কে জানানো হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে বিশেষ ঋণ সুবিধা, তরুণ উদ্যোক্তাদের জন্য ‘তরুণ উদ্যোক্তা লোন’ এবং ডেবিট কার্ড ইস্যু ও নবায়নে ৫০ শতাংশ বিশেষ ছাড়ের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। এসব সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক কার্যক্রম সহজ করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যাংকিং সেবাকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মেঘনা ব্যাংকের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা এবং পড়াশোনার পাশাপাশি আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহযোগিতা করতেই এ ধরনের ক্যাম্পাসভিত্তিক কর্মসূচি আয়োজন করা হচ্ছে। ক্যাম্পেইনে তেজগাঁও কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বুথ থেকে তাৎক্ষণিক ব্যাংকিং সেবা ও বিভিন্ন সুবিধা সম্পর্কে জানতে পেরে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য করা এবং তরুণ প্রজন্মকে আর্থিকভাবে সচেতন করে তুলতে মেঘনা ব্যাংকের এ উদ্যোগকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Image

বিষয় : মেঘনা ব্যাংক বিশেষ ক্যাম্পেইন শিক্ষার্থীদের জন্য ফ্রি একাউন্ট খোলার ব্যবস্থা ঋণ সুবিধা ঢাকা

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

তেজগাঁও কলেজে মেঘনা ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন, শিক্ষার্থীদের জন্য ফ্রি অ্যাকাউন্ট ও ঋণ সুবিধা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24