ফেনী প্রতিনিধি
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার ও ব্যানার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইনস্টিটিউট শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে, সকালে শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসে লাগানো পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ নভেম্বর) গভীর রাতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নামে পোস্টার ও ব্যানার লাগানো হয়। পরদিন সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে ক্যাম্পাসে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের একাংশ পোস্টার ও ব্যানারগুলো ছিঁড়ে ফেলেন।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের পোস্টার-ব্যানার লাগানোর ঘটনায় প্রতিবাদ জানান। তবে রাতের আঁধারে কারা এসব পোস্টার ও ব্যানার লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি ও দলীয় কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন