ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

প্রবাসী সিআইপি জসিম উদ্দিনের উদ্যোগে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, প্রত্যেকে পেলেন ১০ হাজার টাকা

মনোহরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

প্রবাসী সিআইপি জসিম উদ্দিনের উদ্যোগে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, প্রত্যেকে পেলেন ১০ হাজার টাকা। 

আবুল কালাম ফয়সাল, কাতার 

প্রবাসে থেকেও নিজ এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছেন কাতারপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিন। তাঁর অর্থায়নে এবং মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপজেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা করে উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের অর্জিত সাফল্য কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। তবে জিপিএ-৫ অর্জনই জীবনের শেষ সাফল্য নয়; বরং এটি সামনে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সমাজে গুণীজনদের সম্মানিত করলে নতুন প্রজন্ম ভালো কাজে উৎসাহিত হয়। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি। এসব ইতিবাচক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে থাকতে সহায়তা করে।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও কাতারপ্রবাসী সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মাঈন উদ্দিন সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাওলানা অধ্যাপক ড. আহম্মদ উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. মো. আবদুল হান্নান, লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের, শাহপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা ও আবদুল খালেক মোল্লা, সহসভাপতি এস এম মুনসুর, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, সাংবাদিক নেতা মজিবুর রহমান দুলাল, নির্বাহী সদস্য শওকত হোসেন বিপ্লব, সাংবাদিক আবুল খায়ের ও জাহাঙ্গীর আলম মিয়াজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধা ও সাফল্যের যথাযথ স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে মোহাম্মদ জসিম উদ্দিন স্থানীয় শিক্ষা ও মানবিক উন্নয়নে সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ ধরনের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি সমাজে শিক্ষার প্রতি আগ্রহ ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Image

বিষয় : জসীম উদ্দীন কৃতি শিক্ষার্থী জিপিএ - ৫ মনোহরগঞ্জ লাকসাম মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

প্রবাসী সিআইপি জসিম উদ্দিনের উদ্যোগে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, প্রত্যেকে পেলেন ১০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24