মোহাম্মদ শামীম হোসেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম বিশ্ব সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি তুরস্কের আনতালিয়ার উদ্দেশে যাত্রা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিও প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।
প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো তাঁর বক্তব্যে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পেতে পারে।
এদিকে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিশ্লেষকদের দৃষ্টিতে, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এ সম্মেলন আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দাবি ও স্বার্থ তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
তিন দিনের সরকারি সফর শেষে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন