মোহাম্মদ শামীম হোসেন। বি এস নিউজ24
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুনে লাইব্রেরির অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বিশেষ করে দীর্ঘদিন ধরে সংগ্রহ করা দেশি-বিদেশি মূল্যবান ধর্মীয় কিতাব, তাফসির ও হাদিসের বই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে লাইব্রেরিতে সংরক্ষিত প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা মূল্যের বই পুড়ে গেছে। এসব বইয়ের অনেকগুলোই দীর্ঘ প্রায় ২০ থেকে ৩০ বছর ধরে সংগ্রহ করা হয়েছিল।
এ ছাড়া আগুনে আটটি কম্পিউটার, চারটি এসির ইনডোর ইউনিট, আইপিএস, বৈদ্যুতিক পাখা, ল্যাপটপ, আলমারি, টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে নষ্ট হয়েছে। লাইব্রেরির কাঠের দরজা এবং নয়টি থাই জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়েছে।
লাইব্রেরির পাশেই থাকা মাদ্রাসার ইফতা বিভাগের একটি কক্ষও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্ষটির কাঠের পার্টিশন ও অভ্যন্তরীণ সাজসজ্জার বিভিন্ন অংশ পুড়ে গেছে। আগুনের তাপ ও ধোঁয়ায় ভবনের বাইরের দেয়ালেও পোড়ার চিহ্ন দেখা গেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় ১ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো নির্ধারণ করা হয়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। লাইব্রেরিতে বিপুল পরিমাণ বই এবং দাহ্য পদার্থ দিয়ে তৈরি অভ্যন্তরীণ সাজসজ্জা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু সম্পদের ক্ষতিই নয়, ধোঁয়ায় অসুস্থ হয়ে বহু শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসার লাইব্রেরি ও অন্যান্য স্থাপনা পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন