ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে মহাসড়কের কুমিল্লামুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকলে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়ায় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে এবং অত্যন্ত ধীরগতিতে চলাচল করতে থাকে।
যানজটে আটকে থাকা ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, জামালদী এলাকা থেকেই তিনি যানজটে পড়েছেন। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তাঁর প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। অন্যদিকে বাসচালক আলী আকবর বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছেন তিনি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।
ভোগান্তির কথা জানিয়ে এক বাসযাত্রী বলেন, সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়। পাশাপাশি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতে হয়। কাজ শেষে আবার কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। বিকল গাড়িটি সরানোর কাজ চলছে। দ্রুত গাড়িটি সরানো সম্ভব হলে এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের কারণে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত বিকল যানবাহন সরানো এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন