মোহাম্মদ শামীম হোসেন।
সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর নির্যাতন, হয়রানি এবং মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর কনডেম সেলে বন্দি রাখার অভিযোগে আন্তর্জাতিক সাংবাদিক অধিকারবিষয়ক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিপিজের এশিয়া-প্যাসিফিক শাখার সমন্বয়ক কুনাল মজুমদার বরাবর ইমেইলের মাধ্যমে এ চিঠি পাঠান বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
বিএমএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীণ টেলিভিশনে কর্মরত সাংবাদিক অরিত্র কুন্ডু ঝিনাইদহে একটি ড্রেন নির্মাণ প্রকল্পের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হন। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে ৪৭ ও ৪৮ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা করা হয়। গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে মামলাগুলো দায়ের করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মামলার পর থেকে অরিত্র কুন্ডু কারাগারে রয়েছেন। তাঁর জামিন আবেদন ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী খারিজ করে দেন। এ ঘটনায় বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এর আগে সংশ্লিষ্ট আদালতের দৃষ্টি আকর্ষণ করে।
এদিকে অরিত্র কুন্ডুর মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। রিটটির নম্বর ১৯৯৭৫। বর্তমানে রিটটি আদালতে বিচারাধীন রয়েছে।
বিএমএসএফের দাবি, রিট বিচারাধীন থাকা সত্ত্বেও অরিত্র কুন্ডু কারাবন্দি থাকায় তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা চেয়েছে সংগঠনটি।
সিপিজের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে অরিত্র কুন্ডুর মুক্তির বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানানোর অনুরোধ জানানো হয়েছে।
বিএমএসএফ নেতারা বলেন, সংবাদ সংগ্রহের কারণে একজন সাংবাদিককে মব সৃষ্টি করে আহত করা এবং পরবর্তী সময়ে মিথ্যা মামলায় আটক রাখার অভিযোগ স্বাধীন সাংবাদিকতা ও সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতার পরিপন্থী। তাঁরা অবিলম্বে সাংবাদিক অরিত্র কুন্ডুর নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন