ঈদ যাত্রায় আজকে ১৬ই মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে
ঈদযাত্রা সামনে রেখে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি চলছে।আজ ৬ই মার্চ রোজ শুক্রবার ২০২৬ তারিখে ঈদ যাত্রার ১৬ই মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ শুক্রবার (৬ মার্চ) ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে । রেলওয়ের ঘোষণা অনুযায়ী ঈদযাত্রার অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর আগে ৩ মার্চ ১৩ মার্চের , ৪ মার্চ ১৪ মার্চের এবং ৫ মার্চ ১৫ মার্চের টিকিট বিক্রি করা হয়। একইভাবে ৭ মার্চ ১৭ মার্চের ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।এবার ঈদযাত্রায় টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সব আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা রেলের নিজস্ব টিকিটিং ওয়েবসাইট এবং রেল সেবা Rail Sheba অ্যাপের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন । প্রতি যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ সামাল দিতে অতিরিক্ত কোচ সংযোজন ও বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে । রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে টিকিট কালোবাজারি রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে। যাত্রীদেরও নির্ধারিত নিয়ম মেনে অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়েছে ।