ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির,ফেনী জেলা ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এতে জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রেড ক্রিসেন্টের কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক। এছাড়াও অনুষ্ঠানে ফেনী জেলা ইউনিটের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর কর্মকর্তারা ,  স্বেচ্ছাসেবকবৃন্দ এবং জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন । ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ  মানবিক সংকটসহ বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ড আরও জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা । পরে দেশ ও জাতির কল্যাণ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় ফেনী জেলার সার্বিক উন্নয়ন এবং মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করা হয় । অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান । 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির,ফেনী জেলা ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে