ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, দেশের নদী খাল পুনরুদ্ধার এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী।সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন দীর্ঘদিন ধরে দেশের অনেক খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং কৃষি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই খাল খনন ও পুনরুদ্ধারের উদ্যোগ দেশের পরিবেশ ও কৃষির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি মনে করেন।ড. শফিকুর রহমান আরও বলেন পরিকল্পিতভাবে খাল খনন ও সংরক্ষণ করা গেলে একদিকে যেমন পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত হবে, অন্যদিকে কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি স্থানীয় জনগণকেও এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খাল খননের কাজ সঠিকভাবে বাস্তবায়ন এবং ভবিষ্যতে খালগুলো যাতে পুনরায় দখল বা ভরাট না হয় সে বিষয়ে কঠোর নজরদারি রাখার আহ্বান জানান । বিরোধী দলীয় নেতার মতে দেশের প্রাকৃতিক পানি প্রবাহ সচল রাখতে নদী ও খালের সুরক্ষা অত্যন্ত জরুরি। এজন্য সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি । 

খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান