ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

ফেনীতে কিছু জায়গায় হরদমে চলছে অবৈধভাবে মাটি কাটা

ফেনী জেলায় অবৈধ ভাবে মাটিকাটা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। কৃষিজমি নষ্ট, সড়ক ক্ষতিগ্রস্ত এবং পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ায় বিষয়টি নিয়ে কথা বলেছেন স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা । জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ফসলি জমি ও খাল-বিল থেকে অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। তারা দাবি করেন, কিছু অসাধু চক্র প্রশাসনের নজর এড়িয়ে কিংবা প্রভাব খাটিয়ে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।একাধিক জনপ্রতিনিধি জানান মাটিকাটার কারণে কৃষকের ক্ষতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস মেনে নেওয়া যায় না।কিছু রাজনৈতিক নেতা আবার অভিযোগ করেন। স্থানীয় পর্যায়ে প্রভাবশালীদের সম্পৃক্ততার কারণে অনেক সময় আইন প্রয়োগে বাধা সৃষ্টি হয়। তারা প্রশাসনের কঠোর মনিটরিং বাড়ানোর আহ্বান জানান । জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাটিকাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা, এক্সকাভেটর জব্দ ও দায়ীদের দণ্ড দেওয়া হয়েছে।প্রশাসনের এক কর্মকর্তা বলেন কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকলেও আইনের আওতায় আনা হবে। পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোও নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। বিশেষ করে রাতের বেলায় গোপনে মাটি পরিবহন রোধে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে । এতসব পদক্ষেপের পরেও দমানো যাচ্ছে না অবৈধভাবে মাটি কাটা, নির্জন রাতে চলাছে এসব অবৈধভাবে মাটি কাটার রমরমা ব্যবসা। 

ফেনীতে কিছু জায়গায় হরদমে চলছে অবৈধভাবে মাটি কাটা