ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

জাতীয় সংসদ ভবনের স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিনীর জানাজা সম্পন্ন, উপস্থিত ছিলেন তারেক রহমানসহ বিশিষ্টজনরা

জাতীয় সংসদ ভবনের স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিনীর জানাজা সম্পন্ন, উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর সহ বিশিষ্টজনেরা। জাতীয় সংসদের স্পিকার মেজর ( অব.) হাফিজ উদ্দিন এর সহধর্মিনী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকায়। জানাজায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন । সোমবার (৩০ মার্চ ২০২৬) জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন । জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উপস্থিত নেতৃবৃন্দ বলেন  দিলারা হাফিজ একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন এবং তার মৃত্যুতে জাতি একজন গুণী মানুষকে হারালো । 

জাতীয় সংসদ ভবনের স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিনীর জানাজা সম্পন্ন, উপস্থিত ছিলেন তারেক রহমানসহ বিশিষ্টজনরা