ইউটিউব দেখে দেখে জাল টাকা তৈরি করা শিখলেন, ফেনীর ২ বাসিন্দা
ইউটিউব দেখে দেখেই জাল টাকা তৈরি করা শিখলেন। ফেনীর দুই বাসিন্দা মাইলস্টোন কলেজের উচ্চমাধ্যমিকের দুজন ছাত্র, তারা ফেনীর বাসিন্দা ইউটিউব দেখেই জাল টাকা তৈরি করার জন্য অনুপ্রাণিত হলেন। তারা ইউটিউব দেখে জাল টাকা তৈরি করার বিভিন্ন সরঞ্জামাদি ক্রয় করেন। এই সরঞ্জামাদি গুলো ব্যবহার করে ২৬ লক্ষ টাকার জাল টাকা তৈরি করেন। এই জাল টাকা গুলো রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্রি করার টার্গেট ছিল তাদের। সামনে ঈদ রেখে রাজধানীতে ব্যাপক পরিসরে চলছে অবৈধ ব্যবসা। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জাল টাকার ব্যবসা। জাল টাকা তৈরীর কারিগর এই দুইজন ছাত্রের নাম হচ্ছে, কেফায়েত হোসেন রাকিব এবং সাইমন হোসেন নিশান। তারা দুজন উত্তরার একটি বাসায় ভাড়া থাকতো এবং এই জাল টাকাগুলো বিক্রি করতে গেলে প্রশাসন তাদের চিহ্নিত করে বাসায় অভিযান চালায়। তাদের কাছ থেকে ২৬ লক্ষ টাকার মূল্যের জাল টাকা ও প্রয়োজনীয় কাগজ এবং মেশিন জব্দ করেন।