৯ ঘন্টা পরে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
টানা ৯ ঘন্টা রহনপুর, রাজশাহী রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল। ৯ ঘণ্টা পরে আবার রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকালে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় রেললাইন ব্লক হয়ে যায়। সকাল থেকে ঐ রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলের উদ্ধারকারী দল সকাল ১০ থেকে লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধার ও মেরামতের কাজ শুরু করে এবং এই উদ্ধারের কাজ বিকালে শেষ হয়। উদ্ধারের কাজ শেষ হওয়ার পরেই ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।