প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন বিএনপি কার্যালয় এ এসেছেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক আনন্দ উল্লাস ও উৎসবমুখর পরিবেশ । সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ে জড়ো হতে থাকেন। চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে । নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেককে দেখা যায় একে অপরকে অভিনন্দন জানাতে এবং এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে। কার্যালয় এলাকা পরিণত হয় যেন এক মিলনমেলায় । দলীয় নেতারা জানান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম নয়াপল্টন কার্যালয় সফর দলীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। তার উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণ সঞ্চার করেছে এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে অনুপ্রেরণা যোগাবে । এদিকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে, যাতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকে ।