ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

বীর মুক্তিযোদ্ধা এবং পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ মজুমদার আর নেই

বীর মুক্তিযোদ্ধা এবং পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ মজুমদার আর নেই। ফেনীর পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার আর নেই। বুধবার রাতে ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর ।পারিবারিক সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । ফিরোজ আহমেদ মজুমদার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখেন । তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন ।

বীর মুক্তিযোদ্ধা এবং পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ মজুমদার আর নেই