ফেনীতে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেড স্থাপনের দাবি
ফেনীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সেনা ব্রিগেড স্থাপনের দাবি। প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাক্ষাৎ করেন এবং এই বিষয়ে তুলে ধরেন। বুধবার ১১ মার্চ প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এ বি পার্টির প্রতিনিধি দল। দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলের নেতৃবৃন্দ সহ প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয় সাক্ষাৎ করতে যান। দীর্ঘ সময় রাজনৈতিক আলাপ-আলোচনার মধ্য দিয়ে এই বিষয়ে তুলে ধরেন। সাক্ষাতে ফেনীতে নিজের নির্বাচনী এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি চিঠি হস্তান্তর করেন এবি পার্টির চেয়ারম্যান। প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে নেতৃবৃন্দদের কথা শুনেন এবং সৌন্দর্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের প্রধান এবং আলোচ্য বিষয় হচ্ছে ফেনীতে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা। ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা।