ফেনীর রামপুর রাস্তার মাথায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
ফেনীর রামপুর রাস্তার মাথায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ফেনী শহরের রামপুর রাস্তার মাথায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাস অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে । প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর রাতে ব্যস্ত এ সড়কে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল সংঘর্ষের মধ্যে পড়ে যায়। মুহূর্তেই ঘটনাস্থলে সৃষ্টি হয় বিভীষিকাময় পরিস্থিতি । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। গুরুতর আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।