ফেনীতে বৈধ কাগজপত্র ছাড়া তেল নয় মাঠে ম্যাজিস্ট্রেটের অভিযান
ফেনীতে বৈধ কাগজপত্র ছাড়া তেল নয়, মাঠে ম্যাজিস্ট্রেটের অভিযান জব্দ করা হচ্ছে মটরযান। ফেনী জেলায় জ্বালানি তেলের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন তেলের পাম্পে এখন থেকে শুধুমাত্র বৈধ কাগজপত্র যাচাই সাপেক্ষে তেল সরবরাহ করা হচ্ছে। এতে করে অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা । এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে মাঠে নেমেছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জেলা প্রশাসকের নির্দেশনায় সরকারি কমিশনার চয়ন বড়ুয়ার নেতৃত্বে ফেনী পুরাতন জেলখানা মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে । অভিযানের মূল লক্ষ্য হলো অবৈধ মোটরসাইকেল ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা । অভিযানে সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। যেসব যানবাহনের বৈধ কাগজপত্র নেই সেগুলো জব্দ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সংকটের এই সময়ে তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে ।