ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

ফেনীর ঐতিহ্যবাহী ঈদগাহ ফেনী মিজান ময়দান ফেনীর সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত

ফেনীর ঐতিহ্যবাহী ঈদগাহ ফেনীর মিজান ময়দানে ফেনীর সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত। ফেনী জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ঈদুল ফিতরের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে মিজান ময়দান ঈদগাহ। দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসা এই ঈদগাহ মাঠটি প্রতি বছর ঈদের দিনে পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে একসঙ্গে নামাজ আদায় করেন হাজারো মানুষ । স্থানীয়দের তথ্য অনুযায়ী ফেনীর সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই মিজান ময়দান ঈদগাহে। এখানে প্রতি বছর প্রায় ১০ থেকে ১৫ হাজার মুসল্লির সমাগম ঘটে , যা জেলার অন্যান্য ঈদগাহগুলোর মধ্যে সর্বাধিক। ঈদের সকালেই বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে এসে জমায়েত হন এই মাঠে । ঐতিহ্যবাহী এই ঈদগাহ শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং এটি ফেনীর সামাজিক ও ধর্মীয় ঐক্যের প্রতীক। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যা ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে । স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ঈদের জামাতকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকে। নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতা রক্ষায় নেওয়া হয় বিশেষ উদ্যোগ । সব মিলিয়ে মিজান ময়দান ঈদগাহ ফেনীর মানুষের কাছে শুধু একটি নামাজের স্থান নয় এটি তাদের ঐতিহ্য সংস্কৃতি এবং ধর্মীয় অনুভূতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতি বছর ঈদের এই বৃহৎ জামাত ফেনীবাসীর মধ্যে আনন্দ ঐক্য এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় । 

ফেনীর ঐতিহ্যবাহী ঈদগাহ ফেনী মিজান ময়দান ফেনীর সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত