দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট, আটকা পড়া বাংলাদেশীদের আনতে
ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। যার কারনে বিভিন্ন দেশে অনেক বাংলাদেশী আটকা পড়েছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বাংলাদেশীদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবেন ইউ এস বাংলা এয়ারলাইন্স। এই বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার ৪ মার্চ সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করবেন। আবার ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২ টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আবার দ্বিতীয় ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫ টা ১৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আবার স্থানীয় সময় রাত ১০ টায় ঐ ফ্লাইটটি ঢাকায় ফিরবে। বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয়েছে, দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস বাংলা এয়ারলাইন্স এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছেন। এই বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেয়া হবে তাদের যাত্রীদের, যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বা শীঘ্রই শেষ হওয়ার পথে।