সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ
আওয়ামী লীগ সরকারের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ। সাবেক জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত । মামলার তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করে তদন্ত সংস্থা। তবে শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের এ আদেশের ফলে আপাতত তাকে জেলহাজতেই থাকতে হবে । শুনানিকালে মামলার বিভিন্ন দিক তুলে ধরে রিমান্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন এবং জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, বিষয়টি পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে ।