ঢাকা    রোববার, ১২ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

ফেনীতে সিজারের সময় ভুল চিকিৎসায় তরুণীর মৃত্যু, অভিযুক্ত হাসপাতাল

শিরোনাম  ফেনীতে সিজারের সময় ভুল চিকিৎসায় তরুণীর মৃত্যু, অভিযুক্ত হাসপাতাল, ওয়ান স্টপ মেডিকেল সেন্টার। ফেনী সদরে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ওয়ান স্টপ এ সিজারের অপারেশনের সময় ভুল চিকিৎসার অভিযোগে লিজা আক্তার (২২) নামের এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ১২ এপ্রিল ২০২৬, শনিবার দিবাগত রাতে সংঘটিত হয় । জানা যায়, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা লিজা আক্তারকে প্রসবজনিত সমস্যার কারণে উক্ত হাসপাতালে ভর্তি করা হয়। সিজার অপারেশনের প্রস্তুতির পর চিকিৎসা কার্যক্রম শুরু হলেও, অভিযোগ রয়েছে যে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে । পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, যথাযথ দক্ষতা ও সতর্কতা অবলম্বন না করায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে । ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং স্থানীয়রা হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে । প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । 

ফেনীতে সিজারের সময় ভুল চিকিৎসায় তরুণীর মৃত্যু, অভিযুক্ত হাসপাতাল