ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬
বি এস নিউজ24

সরক দূর্ঘটনা

ফেনীর দেবীপুর দুই পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ, দীর্ঘ সময়েও শুরু হয়নি উদ্ধার কাজ

ফেনীর ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডের দেবীপুরে দুই পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ, দীর্ঘ সময়েও শুরু হয়নি উদ্ধার কাজ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর এলাকায় আজ ভোর আনুমানিক ৫টার দিকে দুইটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো উদ্ধার কার্যক্রম শুরু না হওয়ায় এলাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় জড়িত একটি ট্রাকে হুইল পাউডার এবং অপর ট্রাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল। সংঘর্ষের ফলে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মহাসড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয় । ঘটনার পরপরই আশপাশের মানুষ ছুটে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা না থাকায় দুর্ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে কোনো উদ্ধার কাজ শুরু হয়নি। এতে করে মহাসড়কে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন । এদিকে, কেমিক্যালবাহী ট্রাকটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কোনো ধরনের ঝুঁকিপূর্ণ পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী । 

ফেনীর দেবীপুর দুই পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ, দীর্ঘ সময়েও শুরু হয়নি উদ্ধার কাজ