ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে এম এ খালেক নিয়োগ এবং তার প্রথম কর্মদিবসে ফুলেল সংবর্ধনা। উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা। জেলা পরিষদ এর প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক। এদিন তাকে ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মী ও অফিসের কর্মকর্তা কর্মচারীরা । প্রথম কর্মদিবস উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন প্রশাসকের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী এবং ইয়াকুব নবীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । সংক্ষিপ্ত বক্তব্যে এম এ খালেক বলেন জেলার উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং সকলের সহযোগিতা নিয়ে ফেনী জেলা পরিষদকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করার চেষ্টা করবেন । অনুষ্ঠান শেষে অতিথিরা তার সফলতা কামনা করেন এবং জেলা পরিষদের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ।