ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

সাক্ষাৎকার

গণমাধ্যম কর্মীদেরকে সাক্ষাৎকার না দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের বিরুদ্ধে

গণমাধ্যম কর্মীদেরকে সাক্ষাৎকার না দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের বিরুদ্ধে । কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার ও বক্তব্য না দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য ও বক্তব্য নিতে একাধিকবার জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও সাংবাদিকদের অপেক্ষায় বসিয়ে রাখা, ফোন না ধরা এবং বক্তব্যের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে বলার অভিযোগ করেছেন কয়েকজন গণমাধ্যমকর্মী।সম্প্রতি মামলা প্রত্যাহার ও নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ে তথ্য জানতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান দৈনিক আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম হাসান। তার অভিযোগ, জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ ও বক্তব্যের জন্য ভিজিটিং কার্ড দেওয়ার পরও সরাসরি সাক্ষাৎকারের সুযোগ মেলেনি। বরং তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় ।এম হাসানসহ আরও কয়েকজন সাংবাদিকের অভিযোগ, জেলা প্রশাসকের বক্তব্য প্রয়োজন হলে সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। কখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, আবার কখনো ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি বলে দাবি তাদের।এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতাদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি দপ্তরের প্রধানের কাছ থেকে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য প্রত্যাশা করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হলে তা গণমাধ্যমের তথ্য সংগ্রহের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।তবে জেলা প্রশাসক রোজী আক্তারের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি

গণমাধ্যম কর্মীদেরকে সাক্ষাৎকার না দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের বিরুদ্ধে